Skip to main content

মহিউদ্দিন কচি'র কবিতা আবৃত্তি

 
আবৃত্তি 

ঠিকানা

______ মহিউদ্দিন কচি


মৃত্যু কখন আসবে ঘরে কেউ জানে না ওরে

মৃত্যূ সদায় আছে পিছে দুদিন আগে পরে। 

জন্মিলে যে মরতে হবে আসলেই ধরা'র পরে 

সাড়ে তিন হাত জায়গা নিয়ে থাকবে মাটির ঘরে।

কেউ যাবে না সঙ্গে করে একাই হবে বাস 

দালান কোঠা সব ছেড়ে তোর মাটির ই আবাস। 

যতই তুমি গড়েই চল ধরা'য় সিংহাসন 

একদিন সেই স্বাক্ষী দিবে করছো দুর্শাসন। 

ভূষণ ভাষন সব ছেড়ে তুই পড়বে সাদা থান

আমল তোরই সঙ্গী হয়ে বাঁচাবে তোর প্রাণ। 

ভাবচ তুমি অনেক বড় বিশাল তোমার ঢেউ 

শেষ বিকালে দেখবে ওরে পাশে নাই তোর কেউ।

বিধাতারই হিসাব অতি নিখুঁত করে লেখা 

এক বিন্দু ও পার পাবে না তথ্য সমেত দেখা।

তাই তো বলি সত্য করি ধর সঠিক পথ 

খোদার প্রেমে না মজিলে হবে যে বিপদ। 

Generated by Embed Youtube Video online

২৯-০৩-২০২৪ইং, কাজিপাড়া, ঢাকা।

Comments

Popular posts from this blog

পুণ্যের চাঁদ _____মহসিন আলম মুহিন।

  পুণ্যের চাঁদ _____মহসিন আলম মুহিন। শোন মুসলমান,এসেছে রমজান, উঠেছে পুণ্যের চাঁদ,কি সুন্দর আসমান।কবিতার নামঃ-পুণ্যের চাঁদ কবির নামঃ-মহসিন আলম মুহিন। শোন মুসলমান,এসেছে রমজান, উঠেছে পুণ্যের চাঁদ,কি সুন্দর আসমান। ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে, আলো হয়ে আল-হেলাল উঠেছে গগন জুড়ে। মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। আজ হতে সকল মুসলমান, মজবুত করো তোমাদের ঈমান, খোদার রাহে করো তোমার ইচ্ছাকে কোরবান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। দিন গত হয়েছে রাত্রি এসেছে, মুয়াজ্জিন এশার আযান দিতেছে, করো না দেরী শুনে মধুর এ আহবান, তারাবীহ্ পড়তে মসজিদে লও স্থান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। ভূলে যেওনা রেখো স্মরণ, কখনো হৃদয় হতে করো না গোপন, করতে হবে রোজার সাথে সাথে পালন, পাঁচ ওয়াক্ত সালাতের ফরমান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। অর্ধ রাত্রিতে উঠে পর ঘুম হতে, তাহাজ্জুদ পড়ে সাহরী খেয়ে যাও সবে নিয়্যতে, ফরিয়াদ জানাও "হে রহমান"- রাখতে পারি যেন এই দিবসের মান,  দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। ইফতার করতে যখন বান্দায়, কাতার করে একসাথে বস...

স্বপ্নের_ফেরীতে ___আজাদ রায়হান

স্বপ্নের_ফেরীতে ___আজাদ রায়হান  আমার মুখে আজকাল কোন  কথা আসে না, কেননা সময় এখন আমার সব গ্রহন শক্তি ছিনিয়ে নিয়েছে। তাইতো যাপিত জীবনের ঠুনকো আঘাত আমাকে আর কাঁপিয়ে তুলে না, মনটা করুণ হয়ে  উঠলেও ঠোঁটে থাকে হাসির ঝিলিক। যদিও মানুষ সব ব্যথা ভুলতে চায় না কেননা কিছু কষ্ট জীবনে সঞ্চয় ও শক্তি যা হারালে জীবনে সব হারিয়ে যায়, তবুও এতসব ভাবতে  বা স্বপ্ন দেখতেও ভালো লাগে না। যখন দেখি স্বপ্নের ফেরীতে সব বর্ণচোরা অচেনা যাত্রী, আমার স্বপ্নরা তখন  আপনিই বিদায় নেয় বৈরী বসন্তের মতো আমার ভাবনার বলাকারা তখন আমাকেই ঠুকরে ঠুকরে খায়  কাঠঠোকবার মতো তবুও প্রাণপনেে চেষ্টা করি অসম্ভবের মাঝে বাঁচবো বলে। Generated by Embed Youtube Video online