Skip to main content

আমিই সেরা"" আবৃত্তি।।

 
আবৃত্তি 

"আমিই সেরা"

মোঃ শফিকুল ইসলাম 'শফিক'


ভাল্লাগে না আমার বলেই

নাম কামালো মেসি-পেলে,

বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ায়

আজকেরে ভাই এমন ছেলে।


নইলে কী সে পাত্তা'রে পায়

আমি কী আর তাঁদের ডরাই, 

বসে বসে সময় পগার

রোজ দেখি-রে মোরগ লড়াই। 


সাকিব-শচীন বিশ্বসেরা 

ব্যাটে-বলে মাটি কাঁপায়,

থাকতো পড়ে পাদমূলে

ভেংচি কেটে মুখটা বাঁকায়।


দিতাম হাঁকায় ছক্কা কতো 

বলে বলে রানের পাহাড়,

পড়তো চাপা সকল রেকর্ড 

নাম নিতো না কেউ-তো তাহার!


খেললে পড়ে আমি কি'রে

এমন সাহস তাঁরা দেখায়,

হোঁচট খেয়ে পড়তো ঢলে

বলো আমায় কে'বা ঠেকায়?


জয়জয়কার হকির মাঠে 

টম বারাসো-শাহাবাজে,

আমার খেলায় লজ্জা পেতো

ঢাকতো যে মুখ কঠিন লাজে।


ভাগ্য ভালো ওসব ছেড়ে 

আমি খেলি ষোলগুটি,

তাইতো ওরা মাঠের রাজা

আজকে আমি চুনোপুঁটি। 


কোটের খেলা কাবাডিতেও

হতাম আমি সেরার সেরা,

জলিল-জিয়ার শক্তি গায়ে 

আমার কাছে নস্যি এরা। 


কপাল ভালো আজকে ওদের 

মরছি আমি অপঘাতে, 

কানামাছি খেলতে গিয়ে

ঘরের কোণে দিবস-রাতে।


দাবার রাজা বলছো যাঁরে

আমার ভয়ে গুটিসুটি, 

ইশারাতে নৌকা চলে

কথা বলে দাবার গুটি। 


তুচ্ছ তাঁদের মন্ত্রী-সেপাই 

চলার পথে যায় যে থেমে,

হতচ্ছাড়া হস্তি-ঘোড়া

রাজা মশাই যায় যে ঘেমে।


প্রজ্ঞানন্দ নিরাশ মনে 

ভাবতো বসে গোমড়া মুখে,

কার্লসেন ঠিক করতো যে তাই 

বলতো আমায় কেবা রুখে?


নসিব ভালো দু্'জনার-ই

ভুগছি আমি রোগেশোকে,

লুডু খেলি নাতির সাথে

ঝাপসা দেখি বড্ড চোখে। 

Generated by Embed Youtube Video online

=====

Comments

Popular posts from this blog

ধারাবাহিক গল্প: বৃষ্টি বিলাসিনী ___আরোয়া জান্নাত নুহা

    বৃষ্টি বিলাসিনী ___আরোয়া জান্নাত নুহা পর্ব: ১ একরাশ অভিমান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বৃষ্টি নামের এক কিশোরী। হঠাৎ আকাশ থেকে ভেসে আসা গুরুগম্ভীর ডাক বৃষ্টির কর্ণগোচর হতেই মূহুর্তের মধ্যেই থমকে দাঁড়ায় সে।এ গুরুগম্ভীর ডাক যেন বৃষ্টি আসার ই পূর্বাভাস। অতঃপর শুরু হলো বৃষ্টি। পড়ন্ত বিকেলের এই বৃষ্টি তে একটুখানি বৃষ্টি বিলাস‌ করলে নেহাৎ মন্দ হয় না। বৃষ্টি বিলাস করলে হয়তো বৃষ্টির হৃদয়ে জমে থাকা রাগ অভিমান হয়তো বা একটু হলেও কমবে। আজ মনের সব কষ্টগুলো ভাগাভাগি করবে । প্রায় আধঘন্টা মনের আনন্দে বৃষ্টি বিলাস করলো বৃষ্টি। বৃষ্টিতে ভিজার কারনে বৃষ্টির গাঁ থরথর করে কাঁপছে ।  সকাল -দুপুর না খেয়ে থাকার কারণে শরীরে একরত্তি শক্তি পাচ্ছিল না বৃষ্টি। কেমন যেনো চারপাশের সবকিছু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো সে। এরপরেও  মনে সাহস নিয়ে যেই এক পা বাড়ালো অমনি ধপাস করে পড়ে গেল ।  সবকিছু দেখছিলো একজোড়া চোখ।   বৃষ্টির চুল থেকে টপটপ করে পানি পড়ছিল। চোখের কাজল লেপ্টে গিয়েছে। সবমিলিয়ে বৃষ্টিকে দেখতে অসম্ভব মায়াবিনী লাগছিল। পলাশ মাহমুদ প্রথম দেখাতেই মায়াবিনীর মায়ায...

গল্পঃ #__কনে_বদল || তাসলিমা মুন্নী

  গল্পঃ #__কনে_বদল   তাসলিমা মুন্নী পর্ব : ০১ এই পাপ আমাকে করতে বলো না,তোমার পায়ে ধরি মা । আমি এটা করতে পারবো না। এটা অন্যায়, এটা পাপ!! --- একদম চুপ মেরে থাকবি শিখা। পাপ- পূণ্য আমাকে শেখাতে আসবি না।একটা শব্দও যেন না শুনি।শুনলে খুব খারাপ হবে।  দরজা আটকে চলে গেছে শিখার মা। একটু পরে শিখার ছোট বোন শশী দরজা খুলে ভেতরে ঢুকলো।  --- আপু.. --- শশী...বোন আমাকে বাঁচা।এতো বড় অন্যায় আমি করতে পারবো না।  শশীর চোখেও পানি এসে গেছে শিখার কাকুতি মিনতি দেখে। আজ শিখার বিয়ে। বিয়ে নিয়ে আর পাঁচ দশটা মানুষের মতো ভাবতে পারছেনা শিখা। ওর চোখে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ।শিখা জানে না কি হবে, তবে এটা জানে যা হবে, খুব খারাপ কিছু হবে।  যে ছেলেটার সাথে বিয়ে, তার নাম মাহির।সেও জানে না কি হতে যাচ্ছে। জানে শুধু শিখার বাড়ির কয়েকজন মানুষ।  কনে বদলে গেছে। বিষয়টি অনিচ্ছাকৃত বা বাধ্য হয়ে করা হচ্ছে এমন নয়। এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করে হচ্ছে। শিখা নিজেও জানতো না। বিয়ের আগের রাতে জানতে পেরেছে বিয়েটা শিখার!! বিয়েটা ভেঙে দিবে বা ছেলেকে, ছেলের বাড়ির কাউকে জানাবে এই সুযোগও নেই। শশী শিখাকে ধরে...