Skip to main content

এক জোড়া চোখ _____জয়া গোস্বামী

 


এক জোড়া চোখ

_____জয়া গোস্বামী


 কথাতো অনেক কিছুই ছিল বলো?

সেই প্রথম দেখার দিন থেকেই তোমার সাথে।

ভুলিনি কিছুই মনে রাখার আজও চেষ্টা করি।

তোমার কথার অঙ্কের কাছে আমি'তো 

আজীবন হেরে গিয়েছি,,,,

নতুন করে কেন আবার শুরু করবো এইতো আছি একাকিত্বের রাজ্যে আমি একাই সম্রাজ্ঞী,,,,

কথা ছিল ছায়া হবে সারাজীবন পাশাপাশি থাকবে,একইসাথে পথ চলবে হঠাৎই অন্ধকার দেখে হাত ছাড়লে কেন?

আজ ঠকে  গিয়ে মানুষ চিনতে শিখলাম মিষ্টি কথায় ভুলেছি অনেক, বুঝিনি করিনি নিজের খেয়াল,কি বলেছিল সেদিন তোমার ঐ এক জোড়া চোখ ?

কোন দিন নাকি আমাকে হারাবার নয়, 

অধিকার চেয়ে নিয়েছিলে ভালোবাসার,

তোমার দিকে তাকিয়ে দুর্বল হয়েছি প্রতিনিয়ত,,,,,,

গোপনে দু'জনের মধ্যবর্তী কথা আজ তার কোন সাক্ষী নেই ,নেই কোন পাকাপোক্ত দলিল,,

কে'নিলো দুর্বলতার সুযোগ?

আমি না তুমি?

 সুযোগ বুঝে ঠিক ফিরিয়ে নিলে চোখ, তাকালে না ফিরে আর একটিবার।

আমি আজও তোমার পথ চেয়ে ক্লান্ত ,আজ চোখ চাইছে একটু বিশ্রাম,,,,,,,,,,

মনে আছে শেষ তোমার সাথে বসন্ত বাহার সবই....

এসেছিলে বসেছিলে কাছাকাছি চোখে চোখ রেখে নিজেকে উজাড় করে দিয়েছিলে।

তোমায় আমি ভালোবাসিনি কোন দিনও?

মনে  কিছুই  রাখোনি হয়ত মনে রাখার মতন ছিলেম না কোনদিনই আমি,,,,,,,

হয়ত রাখে না কেউ, 

মনে রাখে কেবল ঠকে যাওয়া মানুষটা,আর নির্লিপ্ত এক জোড়া  ভীরু চোখ ,,,,,,,,,,,,,,

****************************

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।