Skip to main content

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

 

প্রিয় মুসলিম বিশ্ব,

____অরন্য হাসান দেলোয়ার। 


প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি।


আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়।

কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না?


যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো ভয় আপনাদের?

কতদিন ঘুমাই না? কতদিন ঠিক মতো একবেলা খেতে পারি না। আপনারা পবিত্র রমজানে যখন সেহেরি আর ইফতারে সব দামি দামি খাবার খাবেন,তখন আমরা ফিলিস্তিনিরা ক্ষুধার্ত অবস্থায় রোজা রাখবো। মহান আল্লাহ আমাদের জান্নাতের পুরস্কার বোধহয় এই দুনিয়ায় দিয়ে দিতেছেন। এই যন্ত্রণাময় জীবন আমাদের জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে। 


মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রিয় ভাইদের মৃত্যু চোখে দেখেও কেন নিশ্চুপ ছিলেন? কিসের মোহে পরে চোখ বুঝে সব সহ্য করেছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে?

আমি বিশ্ব মুসলিম নেতাদের কাছে অনুরোধ করছি,আর চুপ থাইকেন না। সামনে পবিত্র রমজান মাস,নিশ্চিন্তে আমাদের অন্তত রোজা রাখার ব্যবস্থা করে দিন। আমরা আর কোন শিশু এতিম হতে চাই না।

একজন এতিম বালক আপনাদের কাছে দু'হাত পেতেছে,আল্লাহর ওয়াস্তে এইবার একটু ঘুম ভাঙ্গেন।জেগে উঠেন। দাজ্জালের সাথে লড়াইয়ে একতাবদ্ধ হোন।


প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে যেখানে আছেন,একত্রে আওয়াজ তুলুন,স্বাধীন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। ইহুদিদের সাহায্যকারী আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান।


সবশেষে সবাইকে আমার রক্তাক্ত লাল সালাম।

©©©©©©©©©©©©©©©©©©©©©™™

Comments

Popular posts from this blog

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।