Skip to main content

পতিতার জন্যেও হোক নারী দিবস,, ___এফ টি তাহিরা জিনিয়া


পতিতার জন্যেও হোক নারী দিবস,,

___এফ টি তাহিরা জিনিয়া

বিশ্ব নারী দিবস যেন শুধু সুশীল ভদ্র শিক্ষিত নারীদের জন্যেই আলোচনা উৎযাপনের উপলক্ষ না হয় । নারী দিবস হোক সমাজের প্রতিটি স্তরে প্রতিটি মানুষের অন্তরস্থলে।

যে নারীকে এক সময় উলঙ্গ করে বাজারে বিকিয়ে দেয়া হত , যে নারীকে সারা রাত ভোগের পর খন্ড খন্ড করে মেরে ফেলা হয় , যে নারীকে সমাজের জন্য বোঝা ভেবে স্বামীর সাথে পুড়িয়ে ফেলা হয়েছে কোন এককালে , যে ধর্ষিতাকে অপরাধীর কাঠগড়ায় সমাজের বিশৃঙ্খল সৃষ্টিকারী ভেবে পাথর ছোঁড়া হয়, যে নারীকে সমাজের ত্রাশ ভেবে বদ্ধ ঘরে আটকে রেখে পৈশাচিক অমানবিক পশু শ্রমে আজও নিবিষ্ট রাখা হয় ।

নারী দিবসে হোক শোষিত নারীদের ছুটির দিন, নারী দিবস হোক তাদের মুক্তির দিন, নারী দিবস হোক সকল ভন্ড নিয়ম ভেঙে মানুষ হবার দিন ।


আজকে হোক প্রতিটি নারীর বিনাশ্রমে উৎযাপন উপলক্ষের দিন ।


-পতিতাকে ভ্র’যুগল না কুঁচকে দেবেন কি তার পারিশ্রমিক ?

-ঘরের সাহায্যকারীকে দেবেন তো আজকে ছুটি ?

-একবিংশ শতাব্দীতে এখনও অফিসে চোখ বাঁকিয়ে তাকাচ্ছেন সেই নারী কলিগের দিক চেয়ে, দেবেন কি আজ তাকে একটু স্বস্তি ?

-বাড়ি ফিরে রোজকার মতই যেমন গেঞ্জাম করছেন স্ত্রীর সাথে থাকবেন কি আজকে একটু শান্ত ?

-পাবলিক যানবাহনে উঠে আজও কি করছেন হেনস্তা স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে ?

-নিজের প্রয়োজনে প্রতিদিন চারপাশে মা বোন বৌ কন্যা, নিজের দাদী , নানী , ভাবি সকলকে মানে পাড়া প্রতিবেশী সকলকে একসাথে দেবেন কি আপনার মন কিংবা মগজের অসহ্য তিক্ত ভর্ৎসনা থেকে ছুটি ?


তবেই হোক নারী দিবস সে দিনই ! নারীর প্রতি হেয় প্রতিপন্নতা এবং অশ্রাব্য বক্তব্য চিন্তার হোক অবসান সমাজে নারী সৃষ্টি সফলতার এক অনন্য রুপকার ।


@followers আমার যাদুঘর #fttahirazinnia #আমারযাদুঘর #অবেলায়লেখাকিছুকথা 

আরও পড়ুন :

আমি চাইলাম,,,,

____এফ.টি তাহিরা জিনিয়া।

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।