আবৃত্তি ভিডিও মৃত্যু মোঃ হাফিজুর রহমান হাফিজ দুনিয়ার মায়া ত্যাগ করে যেদিন যাবো কবরে, কেউবা অনেক খুশি হবে, কেউবা হবে দুখী। কেউ বা হবে জ্ঞানশূন্য কেউবা মহাপাপি, কেউবা করবে কান্নাকাটি কেউবা করবে দোয়া। সবচেয়ে বেশি কষ্ট পাবে সন্তান ছেলে-মেয়ে সবচেয়ে বেশি কান্না করবে প্রাণ প্রিয়তমা স্ত্রী। কেউবা অনেক আনন্দ করবে সম্পদ দখল পাবে, পিতা মাতা কষ্ট পাবে টাকার মেশিন গেল চলে। মৃত্যুকালেও হাসবো আমি কাঁদবে পৃথিবী, আকাশ বাতাস কাঁদবে সবাই হাসবে আমার অন্তর। আত্মার আত্মা রুহ আত্মা যাবে চলে আল্লাহর কাছে, জ্ঞানের বাণী থাকবে আমার এই পৃথিবীর সবার মাঝে। জ্ঞান চর্চার সাধক ছিলাম ছোটবেলা থেকেই ছয় বছর থেকে মৃত্যু পর্যন্ত করেছি জ্ঞানের চর্চা। সন্তান আমার আল কুরআনের হাফেজ মেয়েও আল কোরআনের হাফেজ স্ত্রী আমার আল্লাহ ওয়ালি আমার মৃত্যু হবে হাসিখুশি।
Comments
Post a Comment