Skip to main content

কে বলে সে ফিরবেনা ____জিনাত রেহানা মুন্নি

 

কে বলে সে ফিরবেনা

____জিনাত রেহানা মুন্নি


কে বলে সে ফিরবেনা
সে হারিয়ে গেছে অজান্তে 
কে ব'লে সে প্রেম পাগল
পাগলামি এখন তুঙ্গে হৃদে 
চরমে  উঠেছে রাজ্যের মন
রাজা নয় সে ভিখারি ও নয়
সে নাকি খুব অভিমানী 
চোখে আকাশের রঙিন তাঁরা 
স্বপ্ন ছেঁড়া হৃদপিণ্ড জুড়ে মন
খেলছে একি খেলা ভবের হাঁটে 
সে যৌবনের ধানসিঁড়ি মাড়িয়ে 
দুলছে দখিনা বাতাসের ছোঁয়ায়
চশমা োখে ফাগুনের টলমল জল   
বইছে নিশাচরী মন ফাগুনে
সে জানে কাঁদতে জানে ছুঁতে 
ইচ্ছে ডানায় উড়ে বেড়াতে 
সে একাকিত্বের পদ্ম ঝিল
সাদা বকের একরোখা মন
উড়বে নীলে চিন্তা রোপণে
উঠে দাঁড়াবে কোটি মানুষের ভিড়ে 
কাশ নয়তো ফাগুন ছুঁই ছুঁই মন
ভাষার কারুকাজে বিচিত্র রুপ
রুপোলী চাঁদ তারাটা ছড়া কথা
কথার ঝুলি কাঁধে মধ্য রাতে
ছড়ানো সেই নিঝুম শব্দের গাঁথুনি
মজবুত করে মন সেজেছে 
শহর জুড়ে আজ ফাগুনের গান
চলো বদলে দেই অযাচিত ভাবনা 
গুছিয়ে দেই যৌবনের ফাগুন
ফুটবে ফাগুনের আলোড়নে.....!!


Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।