Skip to main content

মন আপন চেনে না _____=সমাপ্তি খাঁন চৌধুরী --

 মন আপন চেনে না --

_____=সমাপ্তি খাঁন চৌধুরী --


স্বচ্ছ আকাশ, বিশলতায় অপরিসীম। 

 প্রতিটা মানুষকে স্বপ্ন জুগিয়ে 

বাঁচবার শক্তি সঞ্চয় করাই

হয়তো আকাশের ধর্ম। 

তার নীলাক্ত পটে ভেসে যায় 

দু-চোখের তাঁরা। 

শত শত অভিমানী মুখ 

জানালার গ্রীল ভেদ করে,

ছুয়ে যায় আকাশের গা। 

স্নিগ্ধ সুষমায় ভরা মায়া রোদ 

খেলা করে কখনো কখনো 

আকাশ ফুঁড়ে। 

আর সে রোদের ঝলকানিতে 

বালুকা বেলা ফিরে আসে

অনেকেরই পরন্তু  বার্ধক্যে। 

পোড় খাওয়া বেসামাল দেহ জুড়ে খেলা করে 

স্বপ্ন নীলের আভা। 

 যে মানুষ টা আকাশের দিকে 

তাকিয়ে দুঃখ ভুলতে চায়,

সে কখনো বুঝতেই পারে না

তার পায়ের নিচে পড়ে থাকা 

মাটি তাকে কত ভালোবাসে। 

সে মানুষটা এ-ও জানে না

সকলের খুশি অথবা দুঃখ বুকে

নিয়ে একদিন মাটিতেই মিশতে হবে।  

আকাশটাকে আঁকড়ে 

বাঁচবার প্রেরণা পাওয়া যায় মাত্র, 

কখনোই তাকে ছুঁইতে পারা যায় না। 

আর মাটি আজও সহ্য করবে

আগামীতেও বুকে টেনে নিবে।

ব্যবধান শুধু  ভ্রান্ত ভাবনার।

Comments

  1. সুন্দর উপলব্ধি সুন্দর প্রকাশ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।