ফিলিস্তিন মুক্ত কর
____মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
ইসরাইলে আবির্ভাব কানা দাজ্জালের। ফিলিস্তিন বাসীর অগ্নি পরীক্ষা ঈমানের।
জীবন উৎসর্গ করেছে
হামাস মুজাহিদ যারা,
নিয়মিত সাহারি ইফতারি হয়
বুলেট বোমা দ্বারা।
রোজা মুখে শহীদী মৃত্যু
আলিঙ্গন করে তাঁরা।
এই যেন সভ্যতার নামে
আরেক কারবালা।
শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা আহত
নিহত করে সারাবেলা।
জাতিসংঘ নামে মঞ্চে বসে
নাটক করে তারা।
মানবতার বিরুদ্ধে একজনের
ভেটো সব সারা।
ওআইসি নামে মুসলিম শাসক
বসে আছে আরাম কেদারায়।
ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন মুক্ত
করতে কেন ভয় পায়।
ওহে মোমিন মুসলিম
ঈমান কে কর তাজা।
ফিলিস্তিন মুক্ত কর,না হয়
পেতে হবে সাজা।
.jpeg)
Comments
Post a Comment