Skip to main content

কলমের পদাবলী ___তাছাদ্দুক হোসেন

 

কলমের পদাবলী

      ___তাছাদ্দুক হোসেন


যেইদিন আমি তশরিফ রাখি বৃক্ষের পৃথিবীতে 

সেদিন কী খুব মেঘ করেছিলো আকাশের বাড়ি-ঘরে

হেসেছিলো ফুল,বৃষ্টির ধারা নেচেছিলো সুরগীতে

তার ছিটেফোটা বলে দাও শুনি যদি যায় মনে পড়ে।


ঝিরিঝিরি বায়ে জলের শরীর হয়েছিলো শিহরিত

কাশের ফুলেরা সাদা ঢেলেছিলো নদীটির দুই পাড়

মাছরাঙা বক ধ‍্যানে ছিলো ধ‍্যানী উল্লাসে পুলকিত

মৎসনারীরা সারাজল ব‍্যাপী পেতেছিলো সংসার।


ঝিঁঝি ডাকা রাত বনবীথিকায় ঝুলেছিলো সুখানন্দে

তারার হাসির আলোকছটায় ভেসেছিলো চারদিক

আহা মায়া ভরা কী যে মায়া মাখা মায়াময় ম ম গন্ধে 

সুবহে সাদিক হেসে উঠেছিলো আলো ঝরা চিকচিক!


আমার জন্মধাত্রীর প্রাণ জ্বলেছিলো মৃতপ্রায়

জঠর জ্বালায় ব‍্যথাতুর হয়ে করেছিলো চিৎকার

বৃক্ষের পাতা সমব‍্যথী হয়ে ঝরেছিলো বেদনায়

সেই ইতিহাস জানা আছে কোনো ইতিহাসবেত্তার?


শুধু বেড়ে উঠি দীর্ঘপথের গল্প মাড়িয়ে চলি

বিন্দুকে করি বিশাল বৃত্ত কলমের পদাবলী।

[][][][][][][][][][][][][][][][][][][][][][][]

আরও পড়ুন :

গনতন্ত্রের কঙ্কাল


Generated by Embed Youtube Video online

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।