Skip to main content

একাকীত্ব _____ মেঘলা তালুকদার অরণ্য

 


একাকীত্ব

_____ মেঘলা তালুকদার অরণ্য

আমি এখন একটু অন্য রকম হয়ে যাচ্ছি

দিন দিন বদলে যাচ্ছে-আমার পুরনো স্বভাব গুলো,

এখন আর কাউকে আগের মতো বিশ্বাস করতে পারিনা, 

খুব কাছে ডেকে দু' চারটা কথা বলার মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায়না। 

ভীষণ কষ্টে নিজেকে একা মনে হলেও এখন আর কারো ছায়ার সঙ্গী হতে পারিনা।


মন খারাপ হলেও কাউকে ডেকে বলা যায়না—এই যে শুনছো, তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে,

মানুষ বলে এই সবকিছু না কি একাকিত্ব আর ডিপ্রেশনের জন্য হয়। 

হয়তো সেই জন্যই কারো কাছে যেয়ে এখন আর নিজেকে খুচরো পয়সার মতো জমিয়ে রাখতে পারিনা।


যে আমিটা কোন দিন জীবনের বড় কোন পরীক্ষায় হেরে গিয়েও ভেঙে পড়িনি, 

সেই আমিই আজকাল উঠে দাঁড়াতে পারছিনা, 

একাকিত্ব আমাকে গিলে ফেলছে।

ব্যস্ত শহরে থেকেও-নিজেকে আজকাল বড় একা মনে হয়, রোজ অপেক্ষায় থাকি পরিচিত সেই মানুষটার কলিংবেলের শব্দের- 

অথচ বেলাশেষে আজও সেই মানুষটা কড়া নাড়তে পারলোনা আমার দরজাতে। 


তাই দিন দিন ডিপ্রেশন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সমস্ত ইমোশনালের দেয়াল ভেঙে আমি হয়ে উঠতে পারছিনা-প্যাকটিকেল,  ভালোবাসার মানুষের দেওয়া কষ্টগুলো মৃত্যুর চেয়ে বড় ভয়ংকর হয়, মৃত্যু নিঃশ্বাস কেড়ে নেয়,  আর প্রিয় মানুষ কেড়ে নেয় বেঁচে থাকার অক্সিজেন। দিনশেষে তাই নিজেকে একাকিত্বের চাদরে জড়িয়ে রাখলেও—

আমি আর বেঁচে থাকার শেষ হাত টা খুঁজে পাচ্ছিনা, 

স্তব্ধতার পাঁজরে একাকিত্ব   আমাকে গ্রাস করে ফেলছে দিনদিন।



Generated by Embed Youtube Video online

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।