নিরুপমা
----------সুলতানা বেগম
শুন্যতার বুকে আকাশ যার উপমা
উপমায় খুঁজে ভালোবাসার আধার,
আধারের চোখে নীল সাগরের ঢেউ,
ঢেউয়ের তরঙ্গে কী দেখে নিরুপমা!
ভালোবাসার ঢেউ!
সেটা-কী চোখের ভুল!
তরঙ্গ থেমে গেলে নিরুপমা
মেঘ হয়ে ভাসে
আধার ছোঁয়ার বাসনায় যত ছোটে
স্বপ্নের আধার ততই দুরে সরে যায়
গোলকধাঁধার মত!
হাজারো মেঘের ভেলা আধারের বুকে,
নিরুপমার সাথে ঘর্ষণে
তোলে বিকট গর্জন
বিবর্ণ হয় নিরুপমার শ্রভ্র বরণ।
ঝরে পড়ে অতল সমুদ্রে
নিরুপমা কখনো জলে নামেনি
কূলে ভিড়বার নেই কোন উপায়
নিরুপায় নিরুপমা
ডু-বে ডু-বে-ই জল খায়।
|||||||||||||||||||||||||||
আরও পড়ুন :

Comments
Post a Comment