Skip to main content

বিবেকের দ্বার খুলো _____মঈন তাজ।



 বিবেকের দ্বার খুলো 

_____মঈন তাজ 


বিবেকের দ্বার খুলো হে মানুষ বিবেকের দ্বার খুলো, 

জাগ্রত করো মানবতা বোধ হিংস্রতাকে ভুলো,

সত্য ন্যায়ের পক্ষে সবাই জয়ধ্বনি তুলো,

বিবেকের দ্বার খুলো হে মানুষ বিবেকের দ্বার খুলো।


বিপন্ন আজ মানবতা দেখো বোমার আঘাতে মিশে, 

বর্বরতার কঠিন আঘাতে মানবতা যায় পিষে। 

ছোট্ট শিশুর  চিৎকার ধ্বনি দেয়না কি বুকে নাড়া?

এতটুকু নাই মানবতা বোধ এত জঘন্য তারা!


মানুষ তুমি মানুষের তরে হও নাই আগুয়ান, 

এই কী তোমার মানবতা বোধ মানব প্রেমের গান?

ছিঃ ছিঃ ছিঃ ঘৃণ্য হে তুমি অধম পশুর চেয়ে, 

হিংস্রতা আর জঘন্যতায় দেহ মন গেছে ছেঁয়ে। 


হাসপাতালে মুমূর্ষু রোগী তাদের করেছো খুন,

বোমার আঘাতে উড়ে যায় সব এতটাই নিদারুণ! 

আকাশে বাতাসে লাশের গন্ধ বহে রক্তের ধারা, 

নির্বাসিত মানবতা আজ হয়েছে আপন হারা।


হামলে পড়েছে শকুনের দল ছিঁড়ে খায় মানবতা,

তমসা মগ্ন বিশ্ব বিবেক হয়েছে আজকে ভোঁতা। 

পশুর দলে ছিঁড়ে খুঁড়ে খায় তোমার ভায়ের লাশ,

অথচ তুমি প্রাসাদে বসিয়া আরামে নিচ্ছ শ্বাস!


হায়! হায়! হায়! এতটাই নিচ হয়েছে আজকে তুমি, 

সৌর্য বীর্যে অন্ধ হয়েছো পশুদের পদ চুমি! 

তোমার প্রসাদে হানিবে আঘাত পশুদের সেনাদল,

তোমার বুকে আঘাত হানিবে তোমাই কর্মফল।


জাগ্রত হও জেগে উঠো আজ হে মানুষ্য জাতি,

চেয়ে দেখো তুমি কিভাবে মরিছে তোমার বংশ জ্ঞাতি?

চেয়ে চেয়ে দেখো ক্রন্দন ধ্বনি আসহায় শিশু নারী, 

আকাশে বাতাসে কম্পন তুলে মানুষের আহাজারি। 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


সর্বাধিক পঠিত


Generated by Embed Youtube Video online




Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।