মন জানে
____সালেহা ইমতিয়াজ
মনের মধ্যেকার আকুলি বিকুলি
কেউ জানুক আর নাই জানুক
মন তো জানে।
কেউ দেখুক আর নাই দেখুক
মনের চোখ তো সবই দেখে
সবাই কি তা বোঝে!
ছন্নছাড়া জীবনের ইতিকথা
ভালোবাসা প্রীতিসুধা!
মনে কি কেউ রাখে!
নিয়মের খাতায় সবই কি
লেখা থাকে!
প্রকৃতির হিসাব প্রকৃতিই জানে!
কেউ মনে রাখুক আর নাই রাখুক,
প্রকৃতি তবুও হেসেই চলে।
মন এক বিচিত্র পাখি
কখন যে কার আকাশে ডানা মেলে
কোন সুরে গান গায় কে তা জানে!
শুধু মন জানে।

Comments
Post a Comment