Skip to main content

মোচিত ব্যসন _____ এম এ ওয়াজেদ



 ""   মোচিত  ব্যসন  ""

     _____ এম এ ওয়াজেদ 


শতচ্ছিন্ন চরণসমষ্টি অবাক বিস্ময়ে স্মিমিতপ্রাণ 

স্তন্যসুধার হিরণ্ময়ী সুবাসে সতৃষ্ণ রসনেন্দ্রিয় 

তস্কর ভান্ডারির মর্দনে থামে মর্ত্যলোকের অভিযান 

বৃক্ষশাখার মর্মমূলে বলাৎকারের দৃশ্যমান উত্তরীয় ৷


নষ্টতার উপবনে কাঠঠোকরার তীক্ষ্ণলৌহ ঠোঁট 

কাণ্ডের নরম গালে ঠোকর মারে রক্ত ঝরে অবিরাম

অশ্রুধারার অবর্ণিত বিলাপে পাদটীকার নোট  -

মৃত্যুপথযাত্রী ;  বজ্রদন্ত সাবাড় করে প্রেমের পূণ্যধাম ৷


রক্তপলাশের হৃদপিণ্ডে হাজারো জখমের খতিয়ান 

মননের ল্যাপটপে খেলা করে সতত ভাইরাস ; 

বঞ্চিত অশোকবনে পুষ্পমঞ্জরির মিথ্যা অভিমান 

মাতালের মাতামাতি বাড়ে পেটুকের রসনাবিলাস ৷


রশ্মিরাগের রসআলোয় মুছে যাক মূর্খতা - ভণ্ডামী 

সভ্যতার গৃহদ্বারে ছড়িয়ে পড়ুক প্রেমের পুষ্পরস 

ক্ষয় হোক লাঠিয়ালির মোচিত ব্যসন আর নষ্টামী 

শুভ্র জলে অবগাহণ করি খুঁজে নিই নিখুঁত প্রেমযশ ৷৷

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

আরও পড়ুন :

বেইলি ট্রাজেডি 

সোনালী কাবিনের কবিকে

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।