Skip to main content

"নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান" ____ মেহেদী হাসান

 

"নিঃস্বার্থ  ভালোবাসার  প্রতিদান"   

   ____ মেহেদী  হাসান 


কেমন করে দেবো আমি এই ভালোবাসার প্রতিদান

বিনাস্বার্থে  যে  আমারে  ভালোবাসে  সারাক্ষণ ।

ধরনীর বুকে রেখেছেন তার যথার্থ প্রমান 

তিনি যে আমার সৃষ্টিকর্তা, সৃষ্টির ও মহান ।। 


এত সুন্দর পৃথিবীতে কেনো পাঠালেন আমায়

একবার কি,কখনও ভেবে দেখছি নিরালায় । 

যে আমারে ধরার বুকে,খালি হাতে দিয়েছেন যে ঠাঁয়

কেমন করে তারে ভুলে থাকি সদা-সর্বদায় ।। 


মিছে দুনিয়ার পিছে ঘুরে, হয়েছি কত ক্লান্ত

আমি দ্বীনের পথে জীবন গড়ে হবো যে শান্ত ।

কুরআন সবার জন্য সংবিধান, মানি যদি খোদার আইন

হাদিস হলো আল-কুরআনের বাস্তব উদাহরণ ।। 


আমার জন্য কত নেয়ামত, আমার আল্লাহতায়ালা করেছেন দান । 

এতো কিছু পেয়েও কেনো, মানি না তাহার সুন্দর এই বিধান । 

কেমন করে দেবো আমি এই ভালোবাসার প্রতিদান

বিনাস্বার্থে  যে  আমারে  ভালোবাসে  সারাক্ষণ ।।


ভালোবাসার বিনিময়ে আমার কাছে চায় না তেমন কিছু

পরকালে আমায় যেনো ছুটতে হয়না কারো পিছু-পিছু । 

কালেমা, নামায, রোযা, হজ্জ, যাকাত আর কুরআন তিলাওয়াত

ঐসব নেক আমলের দ্বারা পাবো, তাহার অপূর্ব জান্নাত ।।


বিপদে পড়লে তারে ডাকি, বিপদ কাটলে ভুলে থাকি 

অন্তরেতে দুনিয়া রাখি, নেক আমলে দেই যে ফাঁকি ।

কেমন করে দেবো আমি এই ভালোবাসার প্রতিদান

বিনাস্বার্থে  যে  আমারে  ভালোবাসে  সারাক্ষণ ।। 


পাপ করিয়া মাফ চাহিলে, দেয় যে ক্ষমা করে

রহমতের চাদরে ঢেকে রাখিতে চায় আমারে ।

আল্লাহ বলেন বান্দারে তুই, শুধরে নাও তোমারে

মৃত্যেুর পরে কেমনে থাকবি ভয়ানক ঐ কবরে ।। 

°°°°°°°°°°°°°°°°_______°°°°°°°°°°°°°°°°°°°



Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।