না'তে রাসূল
-- আব্দুল অদুদ চৌধুরী,।
রাসূল তোমায় ভালবাসি শয়নেস্বপনে গো
কলিজার কলিজা তুমি আমার জানের জান গো।
তুমি ছাড়া অন্ধকারে ডুবিত সবি
উম্মতের দরদী তুমি রহতের নবী।।
প্রাণের চেয়ে আমি বেশি তোমায় ভালবাসি গো।
কত কষ্ট সইলেন নবী উম্মতের মায়ায়
তায়েফের জমিনে ছিলেন রক্তমাখা গা'য়।।
উহুদের জমিনে নবীর দন্ত শহীদ হল গো।
ভুলতে পারিনা রাসূল বেঁধেছ কোন ডোরে
তোমার আদর্শ আমার অন্তরে বাহিরে।।
মায়া হলে মায়ার নবী দীদার তুমি দিও গো।
তোমার পথ ছেড়ে যদি ভিন্ন পথে যাই
আমার ঈমানের দাবীর কোন মূল্য নাই।।
মনে আমার দৃঢ় বিশ্বাস তোমার পথে চলব গো।

Comments
Post a Comment