Skip to main content

রাত যেন এমনই হয়

 



রাত যেন এমনই হয়



রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ
রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ
শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ
বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।
নিতম্বে আঁকা রুপোর উল্কি, স্মরণে মরণ ফাঁদ

হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, আজন্ম শত পাপ।
কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল
সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।
বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি
উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি
মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে
রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।।

এ আমার ভ্রান্তি।  ক্ষমা করো........
যদি ভুল করে ভালবেসে থাকি
এ আমার ভ্রান্তি।  ক্ষমা করো............
কতটা ছিলাম হিয়ার মাঝে
ভুলে না হয় একবার স্মরো।
যদি ভুল করে এসে থাকি
নেড়ে থাকি কড়া তব হৃদয়ের
তবে আবারও বিনম্র চিত্ত,
ফেলে আসা দিন গুলি থাক স্মরণে
আর নয় ভুল, আর নয় কস্ট অবগাহন
তবে দ্বার খোল, মনকে বলো আবারও
যদি ভুল করে দুরে সরে থাকি
এ আমার ভ্রান্তি।  ক্ষমা করো......

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।