Skip to main content

আবৃত্তি // হেলাল উদ্দিন

 


আবৃত্তি শুনতে ক্লিক করুন

রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে 

       ______এসকে এম হেলাল উদ্দিন 


থেকো না আর আলসে হয়ে, জেগে ওঠো

চোখ মেলে তাকাও চারিদিকটাই... 

ন্যায় আর সত্যের সন্ধানে জাগ্রত হও

নগ্ন অনুশাসন প্রতিরোধে জেগে ওঠো, সোচ্চার হও

কারো চোখ রাঙ্গানিকে আমলে নেয়ার সময় নেই জাগো এবার জাগো, সোচ্চার হও। 

জ্বলে উঠুক তোমার চোখ, তোমার চোখের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার হোক সব অন্যায় অবিচার। 

অসহ্য অন্যায়ের বদলা নিতে রুখে দাঁড়াও,

তোমার দেওয়া অভিশাপের গর্জনে কম্পিত হোক অপরাধের স্তম্ভ !

সকল অন্যায়ের জাল ছিন্ন করে ন্যায়ের দ্বার উম্মুক্ত করো,

নিন্দিত পরিকল্পনা ভেঙে চুর্ণ করে দাও প্রতিরোধের প্রবল প্রতিঘাতে। 

জ্বলে পুড়ে যাক ঘৃণিতের অবৈধ সম্পদের পাহাড়,

আলো ছড়িয়ে দিতে আলোকিত হও...

দাম্ভিক অত্যাচারী দূর্জনের মুখোশ খুলে দাও। 

ভীত সন্ত্রস্ত হোক ওদের হৃৎপিণ্ড, তোমার সাহসী প্রতিবাদে

অত্যাচারের রাহুগ্রাস থেকে মুক্ত হোক জর্জরিত সমাজটা। 

তোমার সাহসিকতায় আলোকিত হোক ঘুণেধরা সমাজ।

Comments

Popular posts from this blog

পুণ্যের চাঁদ _____মহসিন আলম মুহিন।

  পুণ্যের চাঁদ _____মহসিন আলম মুহিন। শোন মুসলমান,এসেছে রমজান, উঠেছে পুণ্যের চাঁদ,কি সুন্দর আসমান।কবিতার নামঃ-পুণ্যের চাঁদ কবির নামঃ-মহসিন আলম মুহিন। শোন মুসলমান,এসেছে রমজান, উঠেছে পুণ্যের চাঁদ,কি সুন্দর আসমান। ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে, আলো হয়ে আল-হেলাল উঠেছে গগন জুড়ে। মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। আজ হতে সকল মুসলমান, মজবুত করো তোমাদের ঈমান, খোদার রাহে করো তোমার ইচ্ছাকে কোরবান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। দিন গত হয়েছে রাত্রি এসেছে, মুয়াজ্জিন এশার আযান দিতেছে, করো না দেরী শুনে মধুর এ আহবান, তারাবীহ্ পড়তে মসজিদে লও স্থান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। ভূলে যেওনা রেখো স্মরণ, কখনো হৃদয় হতে করো না গোপন, করতে হবে রোজার সাথে সাথে পালন, পাঁচ ওয়াক্ত সালাতের ফরমান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। অর্ধ রাত্রিতে উঠে পর ঘুম হতে, তাহাজ্জুদ পড়ে সাহরী খেয়ে যাও সবে নিয়্যতে, ফরিয়াদ জানাও "হে রহমান"- রাখতে পারি যেন এই দিবসের মান,  দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।। ইফতার করতে যখন বান্দায়, কাতার করে একসাথে বস...

স্বপ্নের_ফেরীতে ___আজাদ রায়হান

স্বপ্নের_ফেরীতে ___আজাদ রায়হান  আমার মুখে আজকাল কোন  কথা আসে না, কেননা সময় এখন আমার সব গ্রহন শক্তি ছিনিয়ে নিয়েছে। তাইতো যাপিত জীবনের ঠুনকো আঘাত আমাকে আর কাঁপিয়ে তুলে না, মনটা করুণ হয়ে  উঠলেও ঠোঁটে থাকে হাসির ঝিলিক। যদিও মানুষ সব ব্যথা ভুলতে চায় না কেননা কিছু কষ্ট জীবনে সঞ্চয় ও শক্তি যা হারালে জীবনে সব হারিয়ে যায়, তবুও এতসব ভাবতে  বা স্বপ্ন দেখতেও ভালো লাগে না। যখন দেখি স্বপ্নের ফেরীতে সব বর্ণচোরা অচেনা যাত্রী, আমার স্বপ্নরা তখন  আপনিই বিদায় নেয় বৈরী বসন্তের মতো আমার ভাবনার বলাকারা তখন আমাকেই ঠুকরে ঠুকরে খায়  কাঠঠোকবার মতো তবুও প্রাণপনেে চেষ্টা করি অসম্ভবের মাঝে বাঁচবো বলে। Generated by Embed Youtube Video online