Skip to main content

স্বপ্নের ময়না তদন্ত ___ নন্দ কিশোর সাহা

  

স্বপ্নের ময়না তদন্ত

___ নন্দ কিশোর সাহা


বাসন্তী দীর্ঘ পথ পরিক্রমায় এসেছিল, 

ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে নাগরিক জীবনে, 

একদা ঘন অরণ্য ছিল জীর্ণ বসতির চারিদিকে, 

বিচরণশীল ছিল ভয়াল জন্তু, বুনিয়াদী অরণ্যে নয়, 

সভ্য সমাজে অন্দরেই, মাংসের গন্ধে কী মাতোয়ারা! 

অবগুণ্ঠিত যৌবনের উপরে ওরা উল্লাসে মেতে ছিল।


এই ঝলমলে নগরেও বসবাস ছিল ওর, 

জৌলুসময় জীবন ছিল বিবিধ বাহারী রঙের, 

দৈবক্রমে বিক্ষত রক্তাক্ত বিবস্ত্র দেহে প্রাণ ছিল, 

সর্বনাশের দ্বিতীয় পর্বটাও তখন ছিল অপেক্ষায়,

ধিক্কার দিয়ে রাতারাতি চলে আসার কী দরকার ছিল! 

ঝলমলে আলোয়ও অন্ধকারের জীব থাকে ওত পেতে


ক্ষণিক বসন্ত এসেছিল বাসন্তীর, 

চোখে লেগেছিল নেশা স্বপ্নের ঘর হয়েছিল, 

ঘরনী হতে পারেনি, দমকা হাওয়ায় উড়ে গেছে, 

পণ্য হয়ে বন্ধক রেখেছে কতো কামুক দৃষ্টির কাছে, 

ঋণ আর শোধ হয়নি অধরা রয়ে গেছে কিশোরী স্বপ্ন। 


এখন ভেসে যাচ্ছে শীতলক্ষ্যার স্রোতে, 

উদ্ধার করে নিয়ে যাওয়া হবে লাশকাটা ঘরে, 

বিবস্ত্রতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে নীরবে, নির্দ্বিধায়, 

স্পার্ম টেষ্ট হবে কাগজে খবর হবে সময়ের স্রোতে হয়, 

এভাবে সব হয় কেবল স্বপ্নের কোন ময়না তদন্ত হয় না।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আরও পড়ুন কবিতা:


🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

Comments

Popular posts from this blog

একজন গাজা' শিশুর করুণ আর্তনাদ -- প্রিয় মুসলিম বিশ্ব।

  প্রিয় মুসলিম বিশ্ব, ____অরন্য হাসান দেলোয়ার।  প্রথমে সবার প্রতি আমার সালাম। আমার বয়স ৮ বছর। আমার পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে এসেছি, আর বিগত কয়েটি বছর ধরে নিজে দেখছি।আজ অনেকগুলো বছর আমরা নির্যাতিত। আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছ থেকে একটু একটু করে কেড়ে নেওয়া হয়েছে। নিজ দেশে থেকেও আমরা আজ উদবাস্তু। না আছে নিরাপদ আশ্রয়, না আছে আমাদের খাবার,পানি। আজ কয়েক মাস যাবত আমাদের উপর চালানো হচ্ছে গনহত্যা। আমরা নির্বাসিত। পিতা মাতা ভাই বোন সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। প্রতিদিন আমাদের উপর বোমা হামলা,গুলি চালানো হচ্ছে। ত্রাণ নিতেও এখন ভয় হয়। কতটা নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চলছে আমাদের উপর চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন হবে। আমাদের অপরাধ কি? আমরা ফিলিস্তিন?  আমরা মুসলিম?  এ পরিচয় কি আমাদের অপরাধ? আল্লাহর এই পৃথিবীর বুকে আমরা কি মানুষ হিসাবে একটু নিরাপদ জীবন চাইতে পারি না? যখন পুরো মুসলিম বিরোধী রাষ্ট্রগুলো একত্র হয়ে আমাদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ভূমি থেকে আমাদের বিতারিত করছে। তখন কি মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন না? কেন? কিসের এতো...

কবিতা আবৃত্তি // তোমায় মনে পড়ে

  আবৃত্তি   তোমায় মনে পড়ে।  _____আবুল হোসেন সিরাজী।  মা গো আজ তোমায় মনে পড়ে, পরপারে চলে গেলে আমায় একা রেখে।  আজ চারিদিকে দিকে শূন্যতা,  মনের মাঝে একটুও শান্তি নেই।  আজ শুধু তোমার জন্য মনটা ছট ফট করে,  যে দিকে চোখ পড়ে শূন্যতা বিরাজ করছে।  তোমার মত সুমধুর কন্ঠে  কেউ আমাকে নাম ধরে  ডাকে না।  মা গো তোমার হাতের রান্না খেতে খুব মজা ছিলো,  এখন কোনো খাবার খেতে মন চাই না।  আজ আমি বুঝতে পারিতেছি,  মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার ভান্ডার, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।  মা গো তুমি আমাকে  পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়েছ, সুশিক্ষায় সুশিক্ষিত করিয়াছ। মা গো তোমার অবদানের কারণে,  আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে পেরেছি।  মা গো তুমি আমার কাছে,  পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমার মানিক রতন তুলনা নাই তাঁর,  মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেন ছেলে টি তাঁর। ********* _____আবুল হোসেন সিরাজী।  আরও কবিতা : মানবতা ধ্বংস  মায়ার বাঁধন ছিন্ন হবে।