Skip to main content

আমার প্রণয় ফিরিয়ে দাও ---------আরিফুজ্জামান মুঈন

 

আমার প্রণয় ফিরিয়ে দাও

---------আরিফুজ্জামান মুঈন


বলো কোন সুদূরে আছ মোর হৃদবিলাসী ,

কাছে ছিলে হাসি খু্শি ফুলটুসি।


মধুপিয়া ডাকিয়া যায় ফুলটুকি ,

তুমি তো ফিরে আর এলেনা সখী ;

যেটুকু প্রণয় পেতে ছিল যে বাকি

সেটুকু প্রেম ফিরিয়ে দাও প্রেয়সী।


ঘন তিমিরের মাঝে হিমিকা ,

পথ চলি তারি মাঝে একা একা ;

তুমি এসে আর দিলেনা দেখা ,

আজো বেদনায় কেটে যায় নিশি।


কাঁদে মল্লিকা , ঐ কাঁদে ফুলঝারি ,

হৃষীকেশ আজো খোঁজে ব্রজকিশোরী ;

এসো কোমল চরণে পরে গুজরী ,

চিরকাল থেকো যেন পাশাপাশি। 


পড়ন্ত বেলা দিয়ে যাও একটু দিলাসা ,

মম হৃদ দলিজায় এতটুকু আশা ;

ছড়িয়ে যাব হিয়ার বিভাসা

সাজাব হৃদয় সরসী। 


অর্ঘ্য দিও প্রিয় পুষ্পভরা ডালী ;

তব হৃদ বাগিচায় , যে বাজায় মুরলী ,

তারে ফোটাতে দাও প্রীতির কলি ;

ভরা কৌমুদী বুকে উঠুক প্রেমের শশী।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢


Comments