স্বপ্নের_ফেরীতে
___আজাদ রায়হান
আমার মুখে আজকাল কোন
কথা আসে না,
কেননা সময় এখন আমার সব
গ্রহন শক্তি ছিনিয়ে নিয়েছে।
তাইতো যাপিত জীবনের ঠুনকো
আঘাত আমাকে আর কাঁপিয়ে তুলে না,
মনটা করুণ হয়ে উঠলেও
ঠোঁটে থাকে হাসির ঝিলিক।
যদিও মানুষ সব ব্যথা ভুলতে চায় না
কেননা কিছু কষ্ট জীবনে সঞ্চয় ও শক্তি
যা হারালে জীবনে সব হারিয়ে যায়,
তবুও এতসব ভাবতে বা স্বপ্ন দেখতেও
ভালো লাগে না।
যখন দেখি স্বপ্নের ফেরীতে সব বর্ণচোরা
অচেনা যাত্রী, আমার স্বপ্নরা তখন
আপনিই বিদায় নেয় বৈরী বসন্তের মতো
আমার ভাবনার বলাকারা তখন আমাকেই ঠুকরে ঠুকরে খায়
কাঠঠোকবার মতো
তবুও প্রাণপনেে চেষ্টা করি অসম্ভবের
মাঝে বাঁচবো বলে।
.jpeg)
Comments
Post a Comment